ফলোআপ প্রতিবেদন পর্ব–০৯
সংবাদ ঘিরে নতুন বিতর্ক: সত্য আড়ালের অপচেষ্টা নাকি বিভ্রান্তি ছড়ানোর কৌশল?
মো. আব্দুল বারি খান: বিটিবি নিউজে প্রকাশিত সংবাদের জের ধরে এবং ওই প্রকাশিত সংবাদকে বিভ্রান্ত করার উদ্দেশ্যে মুফতি মাহমুদুল হাসান ওরফে মিলন একটি গোষ্ঠিকে সঙ্গে নিয়ে পয়না আদর্শ মহিলা কওমী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে বক্তব্য গ্রহণের চেষ্টা করেছেন বলে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে। পরবর্তীতে এসব বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও জানা যায়।
স্থানীয় পর্যবেক্ষণ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে দেখা ও শোনা গেছে, মিলনের স্থানীয় এলাকার রাজমিস্ত্রি হিসেবে পরিচিত লৎফুর রহমান ওরফে লুতু নামের এক ব্যক্তি নাটকীয় ও পরিকল্পিত কায়দায় পয়না মাদ্রাসার বিভিন্ন ব্যক্তির নিকট থেকে একটি স্বাক্ষাৎকার গ্রহণ করেন এবং তা নিজের ও সংশ্লিষ্টদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করতে থাকেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট মহলের অভিযোগ, মুফতি মিলন নিজের বিরুদ্ধে ওঠা দোষ, অভিযোগ ও বিতর্ক আড়াল করার পাশাপাশি প্রকৃত সত্যকে ভিন্ন খাতে প্রবাহিত করার একটি সুপরিকল্পিত চেষ্টা চালাচ্ছেন। একই সঙ্গে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘সাতমাথা’ পত্রিকা, বিটিবি নিউজসহ আরও অন্যান্য মিডিয়ার সুনাম ক্ষুণ্ণ করার উদ্দেশ্যে ব্যক্তিস্বার্থ হাসিলের লক্ষ্যে সংবাদমাধ্যমের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার অপপ্রয়াস চালানো হচ্ছে।
সংশ্লিষ্ট ভিডিও ও বক্তব্যে একটি নির্দিষ্ট বিষয়কে বিশেষভাবে সামনে আনার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ উঠেছে। সেখানে মূলত দাবি করা হচ্ছে যে, প্রতিষ্ঠানের সভাপতির পেনশন উত্তোলনের আগেই মুফতি মিলন প্রতিষ্ঠান থেকে চাকরি ছেড়ে চলে যান। পাশাপাশি মিলনের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগগুলোকে ভিত্তিহীন ও মিথ্যা বলেও উল্লেখ করা হচ্ছে।
তাছাড়া প্রতিষ্ঠাতা সভাপতির পেনশনের অর্থ ও দীর্ঘদিনের জমানো টাকাগুলো কোন খাতে ব্যয় হয়েছে, সে বিষয়েও ওই গোষ্ঠীর পক্ষ থেকে স্পষ্ট কোনো ব্যাখ্যা তুলে ধরা হয়নি বলে প্রশ্ন উঠেছে। সচেতন মহলের মতে, আর্থিক বিষয়গুলোর স্বচ্ছ ব্যাখ্যা না থাকায় জনমনে নতুন করে কৌতূহল, আলোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তাদের দাবি, প্রকৃত তথ্য পরিষ্কারভাবে সামনে এলে সাধারণ মানুষের মধ্যকার বিভ্রান্তিরও অবসান ঘটবে।
এদিকে সংশ্লিষ্ট মহলের অভিমত, প্রকৃত ঘটনার পূর্ণাঙ্গ চিত্র সামনে না এনে খণ্ডিত তথ্য উপস্থাপনের কারণে জনমনে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। ফলে পুরো বিষয়টি নতুন করে বিতর্ক, আলোচনা ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
আংশিক সংশোধনের অনুরোধ জানালেন প্রতিষ্ঠাতার ছেলে
প্রকাশিত প্রতিবেদনে/সংবাদে পয়না আদর্শ মহিলা কওমী নূরানী ও হাফেজিয়া মাদ্রাসার প্রতিষ্ঠাতা আলহাজ্ব আজিজার রহমানের পুত্র ইসমাইল, তার প্রতিষ্ঠানের দায়িত্বশীল পদে থেকে বিটিবি নিউজকে আংশিক সংশোধনের অনুরোধ জানান।
সংশোধনী অংশে তিনি উল্লেখ করেন—
“তবে একটা জিনিস ক্লিয়ার হয়ে থাকেন। আমাদের যে ২২/২৩ লাখ টাকা আত্মসাৎ করা হয়েছে বলা হচ্ছে, তা মূলত আমার আব্বার পেনশনের টাকা পাওয়ার পর পরিশোধ করা হয়েছে। পেনশনের টাকা পাওয়ার পরই আব্বা সেই বকেয়া পরিশোধ করেন। তিনি (মুফতি মিলন) যখন চলে গেছেন, তখন আব্বা পেনশন পাননি। কিন্তু তিনি ঋণ করে বকেয়া রেখে চলে গেছেন। সংবাদগুলো আমি দেখেছি। পেনশনের টাকা তিনি নিয়ে গেছেন—এমনটি সঠিক নয়। বরং মুফতি মিলনের রেখে যাওয়া ঋণ বাবার পেনশনের টাকা দিয়ে পরিশোধ করা হয়েছে।”
১০ মে’র প্রতিবেদন ঘিরে নতুন প্রশ্ন
অন্যদিকে গত ১০ মে তারিখে বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘সাতমাথা’ পত্রিকায় ‘মান্দায় মাদ্রাসার আড়ালে ব্যবসা: মুফতি মিলনের অর্থের উৎস নিয়ে রহস্য’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদনটি প্রকৃত তথ্য, অনুসন্ধান ও প্রাপ্ত উপাত্তের ভিত্তিতে প্রকাশিত হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়।
প্রতিবেদনে উপস্থাপিত তথ্যগুলোকে অনেকে সময়োপযোগী ও বাস্তবভিত্তিক বলে মনে করছেন, যেখানে দীর্ঘদিনের অজানা কিছু দিক জনসমক্ষে উঠে আসে বলে দাবি করা হয়। ফলে বিষয়টি জনমনে গভীর আলোচনা, কৌতূহল ও নানা প্রশ্নের জন্ম দিয়েছে, যা এখনো বিভিন্ন মহলে প্রতিফলিত হচ্ছে।
তবে পরবর্তীতে ওই প্রতিবেদনের বিষয়বস্তুকে মিথ্যা ও ভিত্তিহীন আখ্যা দিয়ে একই পত্রিকায় ১৪ মে তারিখে ‘মান্দায় মুফতি মিলনের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ: তদন্তে মিলল ভিন্ন তথ্য’ শিরোনামে আরেকটি প্রতিবেদন প্রকাশ করা হয়। সংশ্লিষ্ট মহলের দাবি, উক্ত প্রতিবেদন ও শিরোনামের মাধ্যমে প্রকৃত ঘটনার অন্তর্নিহিত সত্য, অনুসন্ধানমূলক তথ্য-উপাত্ত এবং ঘটনার গভীর প্রেক্ষাপটকে আড়াল করার চেষ্টা করা হয়েছে।
এ পরিস্থিতিতে সচেতন মহলের মতে, জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্ন, কৌতূহল ও আলোচনা নিরসনে সংশ্লিষ্ট বিষয়ের নিরপেক্ষ, স্বচ্ছ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং তথ্য যাচাই অত্যন্ত জরুরি হয়ে উঠেছে। তাদের বিশ্বাস, প্রকৃত তথ্য উন্মোচিত হলে বিভ্রান্তি দূর হয়ে বাস্তব চিত্র জনসম্মুখে পরিষ্কারভাবে উঠে আসবে।
স্থানীয়দের দাবি ও অবস্থান
সেই সঙ্গে একই পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়ায় পয়না এলাকা ও মুফতি মিলনের স্থানীয় এলাকার আলেম-ওলামা, ব্যবসায়ী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে বক্তব্য নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তির পূর্ববর্তী জীবন থেকে শুরু করে মাদ্রাসার জমি ক্রয়, মাদ্রাসা নির্মাণ, গরুর খামার, চালের ব্যবসাসহ পরবর্তী সময় পর্যন্ত তার অর্থের উৎস, আর্থিক কার্যক্রম, জীবনযাপন ও আলোচিত জীবনধারার প্রতিচ্ছবি নিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি উঠেছে।
সচেতন মহলের মতে, জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্ন, কৌতূহল ও আলোচনার অবসান ঘটাতে হলে এসব বিষয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের বিশ্বাস, প্রকৃত তথ্য উন্মোচিত হলে বিভ্রান্তি দূর হয়ে একটি সুস্পষ্ট ও বাস্তব চিত্র জনসম্মুখে উঠে আসবে।
একই সঙ্গে প্রশাসন, গোয়েন্দা সংস্থা এবং সংশ্লিষ্ট দপ্তরসমূহের মাধ্যমে বিষয়গুলোর যথাযথ যাচাই-বাছাই করে প্রকৃত তথ্য জনসম্মুখে প্রকাশের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি অভিযোগের সত্যতা প্রমাণিত হলে আইনানুগ ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবিও জানিয়েছেন স্থানীয় মহলসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
মিডিয়ার সুনাম ক্ষুণ্ণের অপচেষ্টা?
দীর্ঘদিনের সুনামধন্য, জনপ্রিয় ও পাঠকনন্দিত প্রতিষ্ঠান বগুড়া থেকে প্রকাশিত দৈনিক ‘সাতমাথা’ পত্রিকার অর্জিত সুনাম ও গ্রহণযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ ও ক্ষুণ্ণ করার অপচেষ্টায় একটি মহল, চক্র বা গোষ্ঠি পরিকল্পিতভাবে বিভ্রান্তিকর তথ্য প্রচারের চেষ্টা চালানো হচ্ছে বলে এ প্রতিবেদকসহ অনেকেরই ধারণা।
সংশ্লিষ্ট মহলগুলোর এ ধরনের কর্মকাণ্ড শুধু পত্রিকার ভাবমূর্তিকে আঘাত করার উদ্দেশ্যেই নয়, বরং জনমনে বিভ্রান্তি সৃষ্টি করে একটি বিশেষ উদ্দেশ্য হাসিলের কৌশল হিসেবেও দেখা হচ্ছে বলে মনে করছেন অনেকে।
জানা গেছে, মান্দা উপজেলায় দৈনিক ‘সাতমাথা’ পত্রিকার উপজেলা প্রতিনিধি হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করেছেন আব্দুল কাইয়ুম নামের এক ব্যক্তি। তবে বর্তমানে তার পাশাপাশি মাহবুবুজ্জামান সেতু ও এম এ মতিন নামের আরও দুইজন একই পত্রিকায় সংবাদ পরিবেশন করে আসছেন বলেও একটি সূত্রে শোনা গেছে।
স্থানীয় সূত্রমতে, সংশ্লিষ্ট উপজেলার অনভিজ্ঞতা, অসতর্কতা অথবা যাচাই-বাছাইয়ের ঘাটতির কারণেই পরবর্তী সংবাদটি প্রকাশিত হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে এ ঘটনায় প্রকৃত সত্য আড়াল করে বিভ্রান্তিকর তথ্য পরিবেশনের অভিযোগ উঠায় স্থানীয় সচেতন মহলে নানা প্রশ্ন ও প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।
সচেতন মহলের মতে, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিষয়ে প্রকাশিত সংবাদগুলো যদি প্রকৃত তথ্য-উপাত্ত, হিসাব ও বাস্তব চিত্রসহ স্বচ্ছভাবে সংশ্লিষ্ট মিডিয়ার সামনে উপস্থাপন করা হতো, তাহলে এ ধরনের বিভ্রান্তি, বিতর্ক কিংবা ব্যাখ্যার সুযোগ থাকত না। একই সঙ্গে এতে সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ সাধারণ মানুষও বিভ্রান্তির মধ্যে পড়তেন না বলে মনে করছেন অনেকে। তাদের অভিমত, স্বচ্ছ তথ্য প্রকাশই পারে চলমান আলোচনা, সন্দেহ ও জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্নের অবসান ঘটাতে।
সচেতন মহলের পর্যবেক্ষণ
বিশ্লেষক ও স্থানীয় সূত্রের অভিমত, ঘটনাটির প্রকৃত বাস্তবতা ও নিরপেক্ষ অনুসন্ধান উপেক্ষা করে খণ্ডিত তথ্য ও একপাক্ষিক ব্যাখ্যার ভিত্তিতে সংবাদ উপস্থাপন করা হয়েছে, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে এবং সংবাদটির নিরপেক্ষতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে।
এ ধরনের উপস্থাপনাকে অনেকে উদ্দেশ্যপ্রণোদিত বর্ণনা হিসেবে দেখছেন, যেখানে প্রকৃত তথ্যকে আড়াল করে একটি নির্দিষ্ট দৃষ্টিভঙ্গি প্রতিষ্ঠার প্রয়াস লক্ষ্য করা যায় বলেও মত প্রকাশ করেছেন সচেতন মহল।
তাদের মতে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে তথ্য-উপাত্তের নির্ভুল যাচাই, নিরপেক্ষ বিশ্লেষণ এবং ঘটনার প্রকৃত প্রেক্ষাপট যথাযথভাবে উপস্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব নীতির ব্যত্যয় ঘটলে সংবাদ একপাক্ষিক হয়ে পড়তে পারে এবং জনমনে বিভ্রান্তি সৃষ্টি হওয়ার আশঙ্কা থাকে।
তারা আরও মনে করেন, অনুসন্ধানী সাংবাদিকতার মূল চর্চাই হলো তথ্য ও প্রমাণের গভীর বিশ্লেষণের মাধ্যমে সত্যকে নিরপেক্ষভাবে উপস্থাপন করা।
ফলে পুরো বিষয়টি এখন জনমনে নতুন করে প্রশ্ন, কৌতূহল ও আলোচনার জন্ম দিয়েছে, যেখানে প্রকৃত সত্য আড়ালে থেকে যাচ্ছে কি না—তা নিয়েও নানা জল্পনা-কল্পনা তৈরি হয়েছে।
সংশ্লিষ্ট বিষয়ে স্থানীয়দের দাবি
সেই সঙ্গে একই পত্রিকায় এবং বিভিন্ন মিডিয়ায় পয়না এলাকা ও মুফতি মিলনের স্থানীয় এলাকার আলেম-ওলামা, ব্যবসায়ী সংগঠনের দায়িত্বশীল ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পক্ষ থেকে বক্তব্য নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও ব্যক্তি মিলনের পূর্ববর্তী জীবন থেকে শুরু করে মাদ্রাসার জমি ক্রয়, মাদ্রাসা নির্মাণ, গরুর খামার, চালের ব্যবসাসহ পরবর্তী সময় পর্যন্ত তার অর্থের উৎস, আর্থিক কার্যক্রম, জীবনযাপন ও আলোচিত জীবনধারার প্রতিচ্ছবি নিয়ে নিরপেক্ষ, স্বচ্ছ ও তথ্যভিত্তিক অনুসন্ধানের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটনের জোর দাবি উঠেছে।
সচেতন মহলের মতে, জনমনে সৃষ্টি হওয়া নানা প্রশ্ন, কৌতূহল ও আলোচনার অবসান ঘটাতে হলে এসব বিষয়ে স্বচ্ছ, নিরপেক্ষ ও পূর্ণাঙ্গ তদন্ত এবং তথ্য যাচাই অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাদের বিশ্বাস, প্রকৃত তথ্য উন্মোচিত হলে বিভ্রান্তি দূর হয়ে একটি সুস্পষ্ট ও বাস্তব চিত্র জনসম্মুখে উঠে আসবে।
👉 সামনে আসছে আরও চাঞ্চল্যকর ও গুরুত্বপূর্ণ তথ্য—চোখ রাখুন ধারাবাহিক অনুসন্ধানের পরবর্তী পর্বগুলোতে!
