রাজশাহী রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

 


রাজশাহী রেঞ্জে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার: রাজশাহী রেঞ্জ ডিআইজি’র কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের অংশগ্রহণে মে/২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল ১১টায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি। তিনি রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং ভবিষ্যতে অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সকল জেলা ও ইউনিটকে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় আরও উপস্থিত ছিলেন দীন মোহাম্মদ, কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী এবং খন্দকার মোঃ শামীম হোসেন, বাংলাদেশ পুলিশ, রাজশাহী।

এছাড়াও রেঞ্জ অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, রাজশাহী রেঞ্জাধীন সকল জেলা ও ইউনিটের পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

সভায় সামগ্রিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, চলমান কার্যক্রম এবং অপরাধ দমন কার্যক্রমের অগ্রগতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে জননিরাপত্তা নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে আরও সমন্বিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

উল্লেখ্য, রাজশাহী রেঞ্জ এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক, গতিশীল ও কার্যকর রাখতে নিয়মিতভাবে এ ধরনের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়ে থাকে।



নবীনতর পূর্বতন

نموذج الاتصال